Home / Menu Details
কিউই - চারুলতা
ফল হিসেবে কিউই অনেকটা অপরিচিত। দেখতেও ছোট্ট একধরনের ফল। তবে গুণাগুণ অনেক। একটি কিউই ফল আমাদের শরীরের নানা প্রয়োজন মেটায়। এটা অত্যন্ত সুস্বাদু একটি ফল। গ্রীষ্মপ্রধান দেশে কিউই ভালো জন্মায়। কম তাপমাত্রায় উৎপাদন ভালো হয় না। তবে শীতপ্রধান এলাকায় কিছু মাঝারি ধরনের কিউই জন্মায়। এটাকে চাইনিজ গুজবেরিও বলা হয়। চীনেই এর আদিনিবাস এবং সেখানে বিশ্বের সবচেয়ে বেশি কিউই উৎপাদন হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশেও পাওয়া যায় এই ফল। কিউই কে বলা হয় পুষ্টির কারখানা। চলুন তাহলে জেনে নেই কিউই ফলের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে।
কিউইতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। ভিটামিন শরীরের আঘাত থেকে পুরুদ্ধার করার ক্ষমতা বাড়ায়। ত্বকের জন্য কোলাজেন উৎপাদন করে। এটি ত্বককে শক্ত করে এবং সংযোগকারী টিস্যু তৈরি করে। ত্বকে ব্রণ, ফুসকুড়ি ইত্যাদি প্রতিরোধ করে।

Submit a review
Required fields are marked *